মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক কাতারে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১৩, আহত ৬৬ চারমাস অপেক্ষার পর হরমুজ অতিক্রম করল বাংলার জয়যাত্রা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের আল কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ ফারুক ফকির নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত ফারুক ফকির মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামের মইজুদ্দিন ফকিরের ছেলে।

গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুকের ভাতিজা সৌদি প্রবাসী এসএইচ হেমায়েত জানান, মো. ফারুক ফকির সন্ধ্যার পর কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে পেছন থেকে একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর থেকে নিহতের বাড়িতে শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে।

নিহতের মরদেহ বর্তমানে সৌদি আরবের আল কাসিম আর রাজ জেনারেল হাসপাতালের হিমাগারে রয়েছে। নিহত ফারুকের স্ত্রী সানজিদা বেগম জানান, ২০০৭ সালে ভাগ্যের পরিবর্তন আনতে তিনি সৌদি আরব যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ