রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার কেন ঢেকে রাখা হয় কাবা শরিফ, কালো গিলাফের আড়ালে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রাতে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার খুতবার মাঝেই ফটোগ্রাফারদের সতর্ক করলেন মসজিদে নববির ইমাম মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সভা অনুষ্ঠিত গহরপুরী রহ. সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য, এমপি এম এ মালেককে আলটিমেটাম রামিসা হত্যা মামলার রায়ের পর যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফণীর শঙ্কায় শুক্রবার বসছে না পদ্মায় স্প্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় ‘ফণী’র শঙ্কায় আগামী শুক্রবার (৩ মে) পদ্মাসেতুতে ১২তম স্প্যান ‘৫-এফ’ বসানোর কার্যক্রম বাতিল করেছে সেতু কর্তৃপক্ষ। ওই দিন সকালে মাওয়া প্রান্তে ২০ ও ২১ নম্বর পিলারের ওপর ১৫০ মিটার দৈর্ঘ্যের ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যান বসানোর পরিকল্পনা ছিল প্রকৌশলীদের।

আজ বুধবার বিকালে পদ্মাসেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, ঘূর্ণিঝড় ফণীর কারণে ১২তম স্প্যান বসানো পরিকল্পনা সাময়িক বাতিল করা হয়েছে।

পদ্মাসেতুর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার (৫ মে) ১২তম স্প্যান ‘৫-এফ’ বসানোর সিদ্ধান্ত নেয়া হবে। বর্তমানে স্প্যানটি মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে রয়েছে।

গত ২৩ এপ্রিল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩৩ ও ৩৪ নম্বর পিলারের ওপর বসানো হয় ১১তম স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হয় সেতুর এক হাজার ৬৫০ মিটার।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গে আঘাত হানার পর ঘূর্ণিঝড় ‘ফণী’ কিছুটা দুর্বল হয়ে আগামী ৪ মে সকালে বাংলাদেশে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় ফণীর ক্ষয়ক্ষতি মোকাবিলায় দেশের উপকূলীয় ১৯টি জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে এবং সতর্ক করা হচ্ছে। এছাড়া ক্ষয়ক্ষতি মোকাবিলায় ইতোমধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ