শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ ও বীর রেজিমেন্টের চারটি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার মিরপুর সেনানিবাসের ২৫ এডি রেজিমেন্ট আর্টিলারি প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউনিট চারটি শুরুতে কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং পরে সেনাপ্রধানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে কালারপ্রাপ্ত ইউনিটগুলোর উদ্দেশে সেনাপ্রধান বলেন, একটি আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গঠনের লক্ষ্যে সকল সেনাসদস্যকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর এ যাবত অর্জিত সম্মান রক্ষায় বাহিনীর সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিইউপি-এর উন্নয়ন প্রকল্প উদ্বোধন- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়) এর উদ্বোধন সেদিন বিইউপি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূর্ত কাজসমূহের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে তিনি সেখানে একটি চারা গাছ রোপণ করেন।

রেজিমেন্টাল কালার প্যারেড অনুষ্ঠানে সাবেক সেনাপ্রধানগণ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, উচ্চ পদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ এবং রেজিমেন্টাল কালার প্রাপ্ত ইউনিট সমূহের অবসরপ্রাপ্ত ও চাকরিরত ও প্রাক্তন অধিনায়কগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সশস্ত্র বাহিনী, শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, ইউজিসি ও বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ