বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

উল্টা জন্ম নেয়া মানুষের পায়ের ছোঁয়ায় রোগ ভালো হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ তামিম: দারুল উলুম দেওবন্দের ফতোয়ার অনলাইন সাইটে ১০১ নম্বর ফতোয়ায় একজন মুসল্লি জানতে চেয়ে প্রশ্ন করেছেন, মায়ের গর্ভ থেকে উল্টা জন্ম নেয়া ব্যক্তি অর্থাৎ যার পা আগে বের হয়।

তাদের নাকি বিশেষ এক প্রকার ক্ষমতা থাকে। তারা যাদি কোনো রোগীর গায়ে তার পা ছুঁয়ে দেয় সে ভালো হয়ে যায়। এটা কতটা শরিয়ত সম্মত।

তিনি এটাও জানান, তার এলাকায় একজন এমন লোক আছে যার পায়ের ছোঁয়ায় দশ বারো জন মানুষ ভালো হয়েছে। এ ধরণের লোকের কাছে রোগ সারাতে যাওয়া শরিয়ত কী অনুমতি দেয়?

উত্তরে দারুল উলুমের ১৮৭ নম্বর ফাতোয়ায় বলা হয়, ইসলামি শরিয়তে এমন উল্টা জন্মগ্রহণকারী লোকদের সম্পর্কে কোন কিছু উল্লেখ নেই, সুতরাং এ ধরনের লোকদের সম্পর্কে এমন ধারণা গ্রহণ করা ঠিক নয়।

অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করুন আর আল্লাহর কাছে প্রার্থনা করুন। তিনি আসল শাফি, রোগ মুক্তির মালিক। সবকিছুই তার ক্ষমতার আওতায়, তার আদেশ ছাড়া কিছুই ঘটতে পারে না।

সূত্র দারুল উলূম দেওবন্দের ওয়েব সাইট। প্রশ্ন নম্বর ১০১, ফতোয়া নম্বর-১৮৭। মুফতি আবদুল্লাহ তামিমের অনুবাদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ