রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার কেন ঢেকে রাখা হয় কাবা শরিফ, কালো গিলাফের আড়ালে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রাতে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার খুতবার মাঝেই ফটোগ্রাফারদের সতর্ক করলেন মসজিদে নববির ইমাম মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সভা অনুষ্ঠিত গহরপুরী রহ. সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য, এমপি এম এ মালেককে আলটিমেটাম রামিসা হত্যা মামলার রায়ের পর যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মির্জা ফখরুলের আসন শূন্য ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের পঞ্চম কার্যদিবসে এ ঘোষণা দেন স্পিকার।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হয়েছিলেন মির্জা ফখরুল।

এর আগে আজ এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘আমি শপথ নেইনি। এটাও দলীয় সিদ্ধান্ত এবং আমাদের কৌশল। আমি কোনো চিঠিও দেইনি। কোনো সময়ও চাইনি।’

সংবিধানের ৬৭ (১) এর ‘ক’ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সংসদ সদস্যের আসন শূন্য হবে, যদি তার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করতে ও শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করতে অসমর্থ হন।

তবে শর্ত থাকে যে, অনুরূপ মেয়াদ অতিবাহিত হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বাড়াতে পারবেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিএনপি মাত্র ছয়টি আসন পায়। গণফোরামের দুটি মিলিয়ে ঐক্যফ্রন্ট পায় মোট আটটি আসন। এরই মধ্যে সাতজন শপথ গ্রহণ করে সংসদে যোগ দিয়েছেন।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ