মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

ঈদের সময় ৬ দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদের আগে ও পরে তিন দিন করে মোট ছয়দিন নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন ছাড়া ফেরিতে ট্রাক ও কাভার্ড ভ্যান পারাপার বন্ধ থাকবে।

মঙ্গলবার মতিঝিলের বিআইডব্লিউটিএ ভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত নৌপথে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদ নৌ চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া সভায় লঞ্চের স্বাভাবিক চলাচল নিশ্চিতে নৌপথে মাছ ধরার জাল পাতা বন্ধ রাখা, রাতে সকল প্রকার মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখা এবং পহেলা জুন থেকে ৮ জুন পর্যন্ত দিনের বেলাতে সকল বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ বলেন, নৌপরিবহন ব্যবস্থা আগের চেয়ে বেশি নিরাপদ। সরকার ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নৌপথ খননের জন্য ৪০০ থেকে ৫০০ ড্রেজার প্রয়োজন। গত ১০ বছরে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ২০০ ড্রেজার যুক্ত হয়েছে। আগামী এক বছরে ১৫০টির মতো ড্রেজার যুক্ত হবে।

নৌ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ মুহাম্মদ মারুফ হাসান বলেন, নৌযাত্রীদের দুর্ভোগ আগের চেয়ে অনেক কমে গেছে। সরকারের সদিচ্ছায় এটা সম্ভব হয়েছে। সকলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করলে যাত্রীদের দুর্ভোগ আরও কমে যাবে। আমরা যদি সবাইকে নিয়ে একটা কো-অর্ডিনেশন সেল করতে পারি, তাহলে ঈদের কয়েকদিন মাঠ পর্যায়ে যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হয় সেগুলোর তাৎক্ষণিক সমাধান দেয়া যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ