রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিলো স্থানীয়রা বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার কেন ঢেকে রাখা হয় কাবা শরিফ, কালো গিলাফের আড়ালে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রাতে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার খুতবার মাঝেই ফটোগ্রাফারদের সতর্ক করলেন মসজিদে নববির ইমাম মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সভা অনুষ্ঠিত গহরপুরী রহ. সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য, এমপি এম এ মালেককে আলটিমেটাম রামিসা হত্যা মামলার রায়ের পর যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘মাদরাসা পরিচালনা কমিটিতে অযোগ্য লোকের ঠাই হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর একে এম সাইফ উল্লাহ বলেছেন, সারাদেশের মাদরাসা পরিচালনা কমিটিতে যে নৈরাজ্য চলছে তা দূর করার এক্ষুণি মোক্ষম সময়। নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সেটি আরো সুস্পষ্ট হলো।

রোববার (২৮ এপ্রিল) সকালে সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদরাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

একে এম সাইফ উল্লাহ বলেন, ভবিষ্যতে মাদরাসা পরিচালনা কমিটিতে কোনো অশিক্ষিত অযোগ্য লোকের ঠাই হবে না। আমি বিশ্বাস করি এ ধরনের নির্মম ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি হবে।

তিনি বলেন, আমরা ইতমধ্যে সারাদেশে ৫ সদস্য বিশিষ্ট যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের কাজ শুরু করেছি। সিরাউদ্দৌলার মতো এ চরিত্রের শিক্ষকদের ব্যাপারেও আমরা খোঁজ খবর নিচ্ছি ভবিষ্যতে কোন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নিপীড়নের প্রমাণ পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিমুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমিন, পরীক্ষা কেন্দ্রের সচিব নূরুল আফছার ফারুকী ও মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হোসাইন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ