শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর

উম্মুল ক্বোরা তমুদ্দুন মজলিসের ক্বিরাত ও হামদ নাত মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

মাহে রমজানকে স্বাগত জানিয়ে মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে 'উম্মুল ক্বোরা তমুদ্দুন মজলিসের' ক্বিরাত ও হামদ নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ এপ্রিল (শুক্রবার) মাওলানা আব্দুল্লাহ সাকীর উপস্থাপনায় কিশোরগঞ্জ শহরের পুরানা থানাস্থ টিন পট্রিতে বিকেল ৪টায় এ অনুষ্টানের কার্যক্রম শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত চলে।

কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের মূল পর্ব আছরের পরে শুরু হয়। মাগরিবের পূর্বেই নির্ধারিত আসন পূর্ণ হয়ে যায়। অনেককে রাস্তায় দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন বলেন, এমন অনুষ্ঠানে আসতে পেরে আমার গর্ব হচ্ছে। আজ দ্বিতীয়বারের মতো আমি এমন ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে আসলাম। সত্যি আমি অনেক মুগ্ধ হয়েছি। ছোট ছোট ছেলের কন্ঠে দেশের সংগীত শুনে আমার ভেতরে আনন্দের ঢেউ খেলেতেছে।

তিনি আরও বলেন, আসলে আজকের অনুষ্ঠান মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আমি মনে করি আইন দিয়ে কিছু হবে না। যদি এমন সচেতনমূলক আয়োজন আলেমরা দেশের প্রতিটি জায়গায় করেন তাহলে আমার বিশ্বাস সমাজে মাদক থাকবে না। কারন আজ যারা এখানে এসেছেন আমার বিশ্বাস তারা আর কোনদিন মাদকে আসক্ত হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী, রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন, উম্মুল ক্বোরা তমুদ্দুন মজলিসের উপদেষ্টা আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস আল্লামা শুয়াইব আব্দুর রউফ, বিশিষ্ট লেখক গবেষক মাওলনা যুবায়ের আহমাদ, ক্বারী তোফায়েল আহমাদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ