শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর

ইরাকে বন্দি ৪৫ বাংলাদেশি শ্রমিক উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদে একটি শিবিরে বন্দি থাকা ৪৫ বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ফেসবুকে দেশটির পুলিশ কমান্ড এক পোস্টে জানিয়েছে, বাগদাদের মধ্যাঞ্চলে একটি শ্রমিকবিষয়ক কোম্পানি এসব বাংলাদেশি শ্রমিককে আটকে রেখেছিল।

তবে ঠিক কবে এসব শ্রমিককে উদ্ধার করা হয়েছে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। এমনকি প্রকাশ করা হয়নি তাদের নাম ও পরিচয়। পোস্টে পুলিশ কমান্ড জানায়, ওই কোম্পানিটির পরিকল্পনা ছিল এসব শ্রমিককে ভবিষ্যতে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করার।

বন্দি অবস্থা থেকে উদ্ধারের পর শ্রমিকদের মুক্তি দিতে পুলিশ সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনায় দুই ইরাকি ও চার বাংলাদেশিকে আটক করা হয়েছে। খবর মিডল ইস্ট মিনটরের।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ