শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর

মাদকাসক্ত ছেলের হাতে মা ও নানি খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে ইমরান হোসেন নামে এক মাদকাসক্ত যুবক তার মা ও নানিকে কুপিয়ে হত্যা করেছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পৌর এলাকার নওদা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিনাইদহ মহেশপুর উপজেলার নওদা গ্রামের মৃত নুর মুহাম্মদের স্ত্রী শামছুন নাহার (৮০) ও তার মেয়ে মর্জিনা খাতুন (৪৫)। মর্জিনা খাতুন মহেশপুর বালিকা বিদ্যালয়ের ল্যাব অ্যাসিসটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

মহেশপুর থানা পুলিশের ওসি রাশেদুল আলম জানান, ইমরান হোসেন মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। প্রায়ই সে মা মর্জিনা খাতুন ও নানি শাসুন্নাহারকে মারধর করতো।

যশোর কোতয়ালি থানার এসআই শারমিন জানান, শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে রক্তাক্ত অবস্থায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ