মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

বিএনপির সাংসদ স্বেচ্ছায় শপথ নিয়েছেন: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য স্বেচ্ছায়ই শপথ নিয়েছেন। তাদের উপর সরকারের কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রুনাই সফর উপলক্ষে আজ বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যে জনপ্রতিনিধি শপথ নিয়েছেন, তাদের জন্য সরকারের কোনো চাপ নেই। আমরা কেন চাপ দিতে যাব! তারাই তো বলেছেন- তারা যে কন্সটিটিউয়েন্সিতে নির্বাচিত হয়েছেন সেখানেই তারা জনগণের চাপে রয়েছেন। তাই যে শপথ নিয়েছেন, স্বেচ্ছায় গিয়ে শপথ নিয়েছেন। তারা পার্লামেন্টে গিয়ে তাদের কথা বলবে।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচিত বিএনপির প্রার্থী জাহিদুর রহমান সংসদ সদস্য হিসেবে গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শপথ গ্রহণ করেন।

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে তিনি বলেন,প্যারোলের জন্য আবেদন করতে হয়। কিন্তু কেউ আবেদন করেনি। যেহেতু আবেদন করেনি, সেহেতু এ ব্যাপারে কিছু বলার নেই। খালেদা জিয়াকে আমরা রাজনৈতিকভাবে গ্রেপ্তার করিনি। তিনি দুর্নীতির কারণে কোর্টে সাজাপ্রাপ্ত, এখন দণ্ড ভোগ করছেন।

আর যে মামলায় তিনি সাজাপ্রাপ্ত, সেটাও আমরা করিনি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলা করা হয়। ১০ বছর ধরে এই মামলা পরিচালিত হয়ে সাজা ঘোষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ