শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

ভারতসহ চার দেশে ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতসহ প্রতিবেশী তিন দেশে মাঝারি মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে ভারতের উত্তর-পূর্বের দুই রাজ্য অরুণাচল ও আসামে ভূমিকম্প হয়৷ একই সময়ে চীন ও মিয়ানমারেও ভূমিকম্প হয়। এছাড়া বুধবার সকালে নেপালে জোড়া ভূমিকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানায়, মঙ্গলবার রাতে তিনটি দেশে কম্পনের মাত্রা ছিল ৫.৯৷ উৎসস্থল আসামের ডিব্রুগড়৷ ভূমি থেকে ৯ কিলোমিটার গভীরে৷

এদিকে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার রাত ১টা ৪৫ মিনিটে অরুণাচল প্রদেশের ওয়েস্ট সিয়াংয়ে শক্তিশালী কম্পন অনুভূত হয়। এর মাত্রা ছিল ৬.১। ওই ভূমিকম্পের প্রভাবে তিব্বতের বিস্তীর্ণ অংশে কম্পন অনুভূত হয়েছে।

চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে কেঁপে ওঠে চীন ও মায়ানমারের কিছু অংশ৷ । বুধবার রাতে এই কম্পনের রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে নেপালে জোড়া ভূমিকম্পের খবর মেলে৷

প্রথমটি হয় সকাল ৬টা বেজে ২৯ মিনিটে৷ দ্বিতীয় হয় ৬টা বেজে ৪০ মিনিটে৷ যদিও কম্পনের মাত্রা সেখানে ছিল তুলনামূলক কম৷  ৫.২ ও ৪.৩ মাত্রার কম্পন ধরা পড়েছে রিখটার স্কেলে৷ কোনও ক্ষতক্ষতির খবর মেলেনি এখনো

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ