শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

নেত্রকোনায় আগুনে ১টি ঘরসহ ২১ টি দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনার মদন উপজেলার সর্ববৃহৎ দেওয়ান বাজারে মঙ্গলবার রাতে আগুনে একটি ঘরসহ ২১ টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

কাপড় ব্যবসায়ী আশিশ পালের দোকান ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা যায়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে শতাধিক দোকান ঘর রক্ষা করে। তবে ২১ দোকান ও ১ ঘর পুড়ে যায়।

প্রদীপ চন্দ্র রায় জানান, প্রতিদিনের মতো আমাদের দোকানের কর্মচারীরা খাবারের জন্য বাড়িতে চলে যাওয়ায় সব দোকান তালা দেয়া থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আশিশ পালের দোকানঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ২১ দোকান ঘর ও ১টি বসতঘর পুড়ে যায়।

নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মুহাম্মদ সাইফুল্লাহ জানান, মঙ্গলবার রাত ৯টায় দেওয়ান বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভাতে অভিযান চালায়। প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। এর আগেই ২১টি দোকান ও ১টি বসতঘর পুড়ে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. ওয়ালীউল হাসান জানান, দেওয়ান বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদের পুনর্বাসনের জন্য সরকার কর্তৃক সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করার আশ্বাস দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ