শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ওরফে ছোট নজরুলকে কোটি টাকার একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়েছে ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে তাকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা ডিবির পরিদর্শক গিয়াসউদ্দিন জানান, নজরুলের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মডার্ন গ্রুপ অব কোম্পানির ল্যান্ড এক্সিকিউটিভ আজমত আলী ২২ এপ্রিল রাত পৌনে ৯টায় সিদ্ধিরগঞ্জ থানায় ওই মামলাটি (নং-৬১) করেন।

মামলায় উল্লেখ করা হয়, নিজের ক্রয়কৃত জমি তাজ জুটমিলে কাজ করতে গেলে তাদের কাছ থেকে নজরুল, জহির ও তাদের সহযোগী খালেক ওরফে জামাই খালেক এক কোটি টাকা চাঁদা দাবি করেন।

এতে আসামি করা হয় তার ভাই জহিরুল ইসলাম ও সহযোগী আবদুল খালেক ওরফে জামাই খালেককে। নজরুলের ভাই জহির শিমরইল ট্রাকস্ট্যান্ডে চাঁদাবাজিকালে ইতিপূর্বে র‌্যাব-১১ সদস্যদের হাতে গ্রেফতার হয়েছিলেন।

আটক নজরুল ইসলাম ওরফে ছোট নজরুলকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ