শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

ক্যানসার আক্রান্ত লেখক সৈয়দ আব্দুল্লাহর পাশে দাঁড়ানোর আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খ্যাতিমান লেখক ও গবেষক সৈয়দ আব্দুল্লাহ ক্যানসারে আক্রান্ত। সম্প্রতি তার মলধারের টিউমার ও পাকস্থলির ক্যানসারজনিত প্রদাহ কেটে ফেলা হয়েছে। চিকিৎসকরা বলছেন, অপারেশন সফল। তবে একটানা তিন মাস চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে এবং ব্যয়বহুল কেমো থেরাপি নিতে হবে।

তিনি বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজের ৪০৬নং কেবিনে চিকিৎসাধীন।

কর্মজীবনে শিক্ষক সৈয়দ আব্দুল্লাহ সারাজীবন সাহিত্য গবেষণা করেছেন। পেনশনের সব টাকা ব্যয় করে গবেষণামূলক পুস্তক প্রকাশ এবং শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। তার পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।এজন্য সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষদের সহযোগিতা চেয়েছেন তারা।

সৈয়দ আব্দুল্লাহর জন্ম হবিগঞ্জের বাহুবলে। মাসিক মদীনাসহ বিভিন্ন ম্যাগাজিনে দীর্ঘদিন পর্যন্ত তিনি নিয়মিত লেখালেখি করেছেন। তার রচিত কয়েক ডজন বই সর্বমহলে বেশ সমাদৃত। ইতিহাস ও গবেষণাধর্মী বেশ কিছু বই লিখে তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।

খ্যাতিমান এই লেখক ও গবেষক সুচিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তিনি সুস্থ হয়ে আবার লেখালেখি ও গবেষণাকাজে নিমগ্ন হতে চান। এজন্য তার চিকিৎসা ব্যয় নির্বাহে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন লেখকের পরিবারের সদস্য এবং ভক্ত-অনুরাগীরা।

সহযোগিতা করতে যোগাযোগ করুন লেখকের ছেলের সঙ্গে।  মোবাইল: ০১৭৩০ ৯৬১৭৯৮ [বিকাশ পার্সোনাল]

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ