রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের দোয়া-ভালোবাসায় আবেগাপ্লুত মার্কিন ইনফ্লুয়েন্সার নারী মিরপুর স্টেডিয়ামে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ বিসিবির মসজিদুল হারাম আলোকিত করতে ১ লাখ ২০ হাজার আলোক ইউনিট মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার দুই প্রাণঘাতী আগাছানাশক নিষিদ্ধ: নিরাপদ কৃষির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতনার অগ্ন্যুৎপাতে ইতালিতে রেড অ্যালার্ট জারি একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ, সুযোগ পাবে যারা ইসলামি দলের নেতারা বাবুনগরে, চূড়ান্ত হতে পারে ঐক্যের রূপরেখা বয়সভেদে প্রতিদিন কত ঘণ্টা ঘুম প্রয়োজন সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

রাজধানীর দুটি ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার পান্থপথ ও ওয়ারি এলাকার দুটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বিকেলে ওয়ারির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। আর পান্থপথের ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, রাজধানীর ওয়ারি এলাকায় একটি বাড়িতে আগুন লেগেছিল। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে ৬ টা ৪৪ মিনিটে তা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তিনি আরও জানান, সন্ধ্যা ৭টার দিকে পান্থপথের একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে গেছে।

তাৎক্ষণিকভাবে ভবন দুটিতে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ