শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ব্রুনাইয়ের সঙ্গে ছয় চুক্তিতে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে দুদেশের মধ্যে কৃষি, শিল্প ও সংস্কৃতি, যুব ও ক্রীড়া, মৎস্য, পশুসম্পদ, ও জ্বালানি খাতে মোট ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে।

এ ছাড়া দুই দেশের কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণ বিষয়ে একটি কূটনৈতিক নোট বিনিময় হয়েছে।

সোমবার দুপুরে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার সরকারি বাসভবনে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয়।

ছয় চুক্তির কে কোনটি সই করেন ?

. কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক ও ব্রুনাইয়ের প্রাইমারি রিসোর্স ও পর্যটনমন্ত্রী আলি বিন আপং।

. মৎস্য ও প্রাণিসম্পদের সম্পদ সেক্টরে সহযোগিতার বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই করেন বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও আলী বিন আপং।

. শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রের সহযোগিতাবিষয়ক সমঝোতায় সই করেন বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এবং ব্রুনাইয়ের সংস্কৃতি, যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুদ্দীন ইহসান।

. যুব ও ক্রীড়া খাতের সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও আমিনুদ্দীন ইহসান।

৫ ও ৬. এলএনজি ও এলপিজি সরবরাহ সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ব্রুনাইয়ের জ্বালানি, জনশক্তি ও শিল্পমন্ত্রী মাত সানি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার সরকারি বাসভবন ‘ইস্তানা নুরুল ইমান’ এ যান।

সেখানে দেশটির রাষ্ট্রীয় প্রথা ভেঙে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়ে প্রাসাদের করিডোরে এসে স্বাগত জানান সুলতান হাসানাল বলকিয়া এবং ক্রাউন প্রিন্স (যুবরাজ) আল-মুহতাদি বিল্লাহ বলকিয়া।

ইস্তানা নুরুল ইমান প্রাসাদের চেরাদি লায়লা কেনচানায় সুলতান বলকিয়া ও রাজপরিবারের সঙ্গে মিলিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ