বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে কৃষি কর্মকর্তার যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাকিরুল ইসলাম মিলন (৪৫) নামের এক কৃষি কর্মকর্তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আনছার আলীর পুত্র জাকিরুল ইসলাম মিলন ২০০৫ সালের ৪ জুলাই জ্বরে আক্রান্ত তার অসুস্থ মায়ের মাথায় পানি দেয়ার জন্য প্রতিবেশী এক মেয়েকে বাড়িতে নিয়ে যায়।

এরপর মিলন হাত বেঁধে ওই কিশোরীকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হয়ে গেলে এ ঘটনার নয় দিন পর মিলনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে মামলা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা করেন।

১৩ বছরেরও বেশি সময় ধরে চলা এ মামলায় আদালত আসামি ও বাদীপক্ষের ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার রায় দেন। রায়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় মিলনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ এবং আসামির কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করে নির্যাতিতা ছাত্রীকে দেয়ার নির্দেশ দেন বিচারক।

এ ব্যপারে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইইব্যুনাল-২ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, ঘটনার সময় আসামি মিলন কৃষি ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করতেন। পরবর্তীতে তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। রায় কার্যকর করার জন্য সরকারের কাছে আবেদন করছি।

-এএ