বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


নুসরাতের হত্যাকারীদের পক্ষ নেয়ায় আ. লীগ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের আইনি সহায়তা দেওয়ায় এক আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম এ তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কৃত ওই নেতার নাম অ্যাডভোকেট কাজী বুলবুল আহম্মদ সোহাগ। তিনি জেলা সদরের কাজীর বাগ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

আবদুর রহমান বিকম জানান, কেন্দ্রের নির্দেশে ন্যক্কারজনক এ মামলায় আসামিদের পক্ষ নেওয়ায় জেলা সদরের কাজীর বাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী বুলবুল আহম্মদ সোহাগকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে কেন্দ্রের এ সিদ্ধান্তের আগেই বুধবার বুলবুলকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা আওয়ামী লীগ। ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূর হোসেন গণমাধ্যমকে জানান, বুধবার উপজেলা কমিটি বসে অ্যাডভোকেট বুলবুল সোহাগকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বিষয়টি তাকে (বুলবুলকে) জানিয়ে দেয়া হয়েছে।

এর আগে বুধবার ফেনী জজকোর্টে মামলার প্রধান আসামি ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ অন্য আসামিদের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন। বিচারক সাতদিনের স্থলে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় অ্যাডভোকেট বুলবুল আহমেদ সোহাগ রিমান্ডের বিপক্ষে আপিল করবেন বলে ঘোষণা দেন ও আসামির পক্ষের মামলা পরিচালনা করেন।

এর আগে, বুধবার রাত ৯টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা মারা যান ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রের আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি।

এদিকে নিহত নুসরাতের চাচাতো ভাই মুহাম্মদ উল্লাহ ফরহাদ বলেন, নুসরাতের মরদেহ বাড়িতে আনার পর বাদ আসর সোনাগাজী মো. সাবের সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর উত্তর চরচান্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। দাদির কবরের পাশেই হবে তার শেষ শয্যা।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা তার কক্ষে ডেকে নিয়ে রাফিকে যৌন হয়রানি করেন। এ অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহার করতে রাজি না হওয়ায় তার এ করুণ পরিণতি বলে জানা যায়।

গত ৬ এপ্রিল (শনিবার) সকালে রাফি আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান। এ সময় মাদরাস