বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই

কুরআন-সুন্নাহভিত্তিক বয়ান কোনো অজুহাতে নিয়ন্ত্রণ করা যাবে না: আল্লামা শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওয়াজ মাহফিল বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিবেদন ও সুপারিশের প্ররিপ্রেক্ষিতে দেশের শীর্ষ আলেমদের বৈঠকে নেয়া সিদ্ধান্তের ভিত্তিতে হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফীর সঙ্গে বৈঠক করেছে আলেমদের প্রতিনিধি দল।

আজ (১১ এপ্রিল) দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় আল্লামা আহমদ শফীর কার্যালয়ে এ বৈঠক করা হয়।

বৈঠকে আল্লামা আহমদ শফী বলেন, আলেমসমাজ নবীদের উত্তরসূরী। কুরআন-সুন্নাহর আলোকে জাতিকে নির্দেশনা দেওয়া তাদের কর্তব্য ৷ শাসক ও জনগণকে নসিহত করা তাদের জিম্মাদারি। কল্যাণের প্রতি আহ্বান জানানো ও অকল্যাণের প্রতিরোধ করতে আলেমদেরকে স্বয়ং আল্লাহ ও ইসলামের শেষ নবী হজরত রাসূলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন। তাই কোনো অবস্থাতেই আলেমসমাজের পক্ষে এ দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

ইতিহাস প্রমাণ করে, শাসক ও জনগণ যখন আলেমদের কথা অনুসরণ করেছে তারা সফলকাম হয়েছে ৷ আর যখন বিরোধিতা করেছে, আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন ৷ মানুষের ঈমান-আকিদার হেফাজত করা, মানুষকে পরকালমুখি করা, প্রচলিত শিরক-বিদআত ও কুসংস্কারসমূহ প্রতিরোধ করা এবং শরিয়তবিরোধী সব কর্মকাণ্ড প্রতিরোধে ভূমিকা পালনের শিক্ষা দেওবন্দি ধারার অন্যতম বৈশিষ্ট্য৷

কওমি মাদরাসাগুলোতে গুরুত্বের সঙ্গে এ বিষয়গুলোতে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি ৷ দেশপ্রেম ও জাতির প্রতি ভালোবাসার আদর্শ শিক্ষা দেই ৷ এজন্য জঙ্গিবাদ, উগ্রবাদসহ দেশ ও ইসলাম বিরোধী সকল চরমপন্থার বিরুদ্ধে ওলামায়ে কেরামের ভূমিকা অনস্বীকার্য ৷ হক্কানি ওলামায়ে কেরাম নারী অধিকারের কথা বলেন, নারী নির্যাতন ও যৌতুক প্রথার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে আলেম সমাজের অবদান অপরিসীম ৷

ওয়াজ মাহফিলসহ দীনের দাওয়াত আলেমদের গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র ৷ এর তদারকির জন্য শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামই যথেষ্ট ৷ ধর্মীয় স্পর্শকাতর এই বিষয়ে অন্যকোনো মহলের হস্তক্ষেপ হিতে বিপরিত হবে এবং সরকারকে আলেমসমাজের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে ৷ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে বসে থাকা আলেমবিদ্বেষী গোষ্ঠী যারা ইতিপূর্বে কওমি সনদের স্বীকৃতির বিরোধিতা করেছিল, তারাই আবার সরকারকে বিভ্রান্ত করছে ৷

সাক্ষাৎকালে ওয়াজ বিষয়ক গুরুত্বপূর্ণ নসিহত এবং পরবর্তà¦