মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’ আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের

আমার দেহে খতমে নবুওয়ত আন্দোলনের রক্ত: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ঢাকা ২ নং জোনের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ বৃহস্পতিবারআল্লামা জুনাইদ বাবুনগরীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতকালে আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, আমার উস্তাদ আল্লামা ইউসুফ বিন্নুরী আজীবন আকিদায়ে খতমে নবুওয়ত হেফাজতের আন্দোলন করে গেছেন। আমিও কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী আদায় না হওয়া পর্যন্ত তাহাফফুজে খতমে নবুওয়তের সাথে কাজ করে যাবো।

তিনি আরো বলেন, মিথ্যা নবুওয়ত দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সংগঠিত ইয়ামামার যুদ্ধে ১২ জন সাহাবী শহিদ হয়েছিলেন।  তাদের রক্তের বিনিময়ে আকিদায়ে খতমে নবুওয়ত হেফাজত হয়েছিলো। বাংলাদেশেও কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবি আদায় করতে হলে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে।

তিনি আরো বলেন, তাহাফফুজে খতমে নবুওয়তের আন্দোলন একটি নির্ভেজাল ঈমানী আন্দোলন। এই আন্দোলনে অংশগ্রহণ করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়ীত্ব।

এসময় তিনি তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের চলমান আন্দোলন ও পঞ্চগড়ের খতমে নবুওয়ত সম্মেলনের সম্পর্কে অভিহিত হন। তাহাফফুজে খতমে নবুয়তের ভুয়সী প্রশংসা করেন ও সুনির্দিষ্ট কিছু পরামর্শ দেন।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা ২ নং জোনের সভাপতি মাওলানা ইউনুস ঢালী, ২ নং জোন সেক্রেটারি মাওলানা আশেকুল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা রাশেদ বিন নুর,মাওলানা আল আমিন ফয়জী প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ