রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

শিক্ষক কর্তৃক যৌন হয়রানি: দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ইশা ছাত্র আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত ফেনীর সোনাগাজীর মাদরাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌল্লা এবং গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইশা ছাত্র আন্দোলনের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ও সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ বলেন, যৌন হয়রানি আজ মহামারি আকার ধারণ করেছে। একের পর এক যৌন হয়রানি দেশ ও জাতিকে ভাবিয়ে তুলছে। সাম্প্রতিক ফেনীতে অধ্যক্ষ কর্তৃক ছাত্রী নিপীড়ন ও নির্যাতনে সমাজে উদ্বেগ সৃষ্টি করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা বলেন, শিক্ষক পিতৃতুল্য, মাথার তাজ ও জাতির বিবেক। শিক্ষক আগামী প্রজন্ম গড়ার কারিগর। কিন্তু শিক্ষক কর্তৃক যখন ছাত্রী হয়রানির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটে এতে আমরা ক্ষুব্ধ হই এবং এটি জাতির জন্য অশুভ সংকেত বলে মনে করি।

নেতাদ্বয় আরও বলেন, বারংবার যৌন হয়রানির মতো নিকৃষ্ট ঘটনা ঘটার পরও এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না। অপরাধীরা ক্ষমতার অপব্যবহার করে আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যাচ্ছে। এতে আগামী প্রজন্মের শিক্ষকদের প্রতি আস্থা ও বিশ্বাস কমছে এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ নষ্ট হচ্ছে।

এ নেতারা গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক দুই ছাত্রী হয়রানির অভিযোগের বিষয় উদ্বেগ প্রকাশ করেন এবং ফেনীতে ছাত্রী হয়রানীর অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

-এএ