বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই

প্রাথমিকে ঝড়ে পড়া রোধে দেয়া হবে দুপুরের খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের নানা উদ্যোগেও কাঙ্খিত হরে কমছে না প্রাথমিকে শিক্ষার্থীদের ঝড়ে পড়া। সে কারণেই এবার দেয়া হচ্ছে বিনামূল্যে দুপুরের খাবার। এতে থাকছে ভাত-খিচুরির সঙ্গে ডিম-ডাল ও সবজি। দেয়া হবে মৌসুমি ফলও। এরই মধ্যে এ বিষয়ে জাতীয় স্কুল মিল নীতিমালা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিশ্ব খাদ্য কর্মসূচির উদ্যোগে এ কাজের দ্রুত বাস্তাবায়নে এক মতবিনিময় সভায় অংশ নেন সরকারের চার মন্ত্রী-প্রতিমন্ত্রী। জানান, এ উদ্যোগ বাস্তবায়নে সমন্বিতভাবে করবে মন্ত্রণালয়।

বুধবার (১০ এপ্রিল) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব খাদ্য কর্মসূচির এক সেমিনার আয়োজিত হয়।

তাতে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জানান, প্রাথমিক শিক্ষার্থীদের ঝড়ে পড়া বন্ধে এবার দেয়া হচ্ছে দুপুরের খাবার। চলতি বছর থেকেই এ উদ্যোগ বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ চলছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, এ লক্ষ্যে পৃথক একটি নীতিমালা তৈরি হয়ে যাওয়ার কথা। শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের কথা বিবেচনায় পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দিতে এ উদ্যোগ নিয়েছে সরকার।

উল্লেখ্য, দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে অন্তত আড়াই কোটি শিক্ষার্থী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ