শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

ঢাকার ২২ রুটে চলবে ৬ কোম্পানির বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০২০ সালের মধ্যে রাজধানীর গণপরিবহনগুলো পুরোপুরিভাবে শৃঙ্খলায় আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মুহাম্মদ সাঈদ খোকন।

বুধবার (১০ এপ্রিল) গণপরিবহনের শৃঙ্খলা ফেরানো সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মেয়র বলেন, আজকের সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজধানীর গণপরিবহনগুলোকে ৬টি কোম্পানিতে রুপান্তরিত করব। আর এর রুট হবে ২২টি। তবে চক্রাকার বাস সার্ভিস রুট ২২ রুটের আওতামুক্ত থাকবে। আর এ উদ্যোগ পুরোপুরি বাস্তবায়ন করতে সময় লাগবে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত।

একবারে নয়, ধাপে ধাপে এসব উদ্যোগ বেঁধে দেয়া সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। আর পুরান ঢাকায় একটি চক্রাকার বাস সার্ভিস রুট করা হবে।

তিনি আরও বলেন, চলতি মাসেই মতিঝিল চক্রাকার বাস সার্ভিস, মে মাসে উত্তরা চক্রাকার বাস সার্ভিস চালু হবে। আর পুরান ঢাকার চক্রাকার বাস সার্ভিস চালুর ব্যাপারে পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

রমজান ও বর্ষার মৌসুমে যানজট এবং জলাবদ্ধতার বিষয়ে বলেন, আসন্ন রমজান ও বর্ষার মৌসুমে যানজট এবং জলাবদ্ধতা নিরসনে সেবা সংস্থাগুলোর সঙ্গে আমরা সমন্বিতভাবে কাজ করব। আপনারা দেখছেন নগরীর ফুটপাত দখলমুক্ত হচ্ছে, এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ডিএসসিসি মেয়র মুহাম্মদ সাঈদ খোকনের সভাপতিত্বে গণপরিবহনের শৃঙ্খলা ফেরানো সংক্রান্ত এই কমিটির সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস. এম. গোলাম ফারুক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ