শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

হৃদরোগ এড়াতে ডা. দেবি শেঠির কিছু পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এনজিওপ্লাস্টি, বাইপাস বা কাঁটাছেড়া ছাড়াও বর্তমানে হৃদরোগের মতো প্রাণঘাতি রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রতিদিন কোনো না কোন মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে। করোনারি আর্টারি ব্লক হয়ে মানুষ ছুটে যান ডাক্তারের কাছে। ডাক্তার রিং বা বাইপাস করে সুস্থ করতে চান।

কিন্তু রোগী এর মাধ্যমে কি সুস্থ হচ্ছেন। না, কয়দিন পরই তিনি আবার অসুস্থ হচ্ছেন বা নতুন ব্লক নিয়ে ডাক্তারের কাছে ছুটে যাচ্ছেন। এই রকম শত শত রোগীর বিনা অপারেশনে চিকিৎসা দিয়ে যাচ্ছেন কোয়ান্টাম হার্ট ক্লাব।

হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. দেবী শেঠী হার্ট সুস্থ রাখতে কিছু পরামর্শ:

১. খাবারে আমিষের পরিমাণ বাড়াতে হবে।
২. শর্করা এবং চর্বিজাত খাবার কম খেতে হবে।
৩. একটানা বেশি সময় বসে থাকা যাবে না।
৪. সপ্তাহে অন্তত ৫ দিন আধাঘণ্টা করে হাঁটতে হবে।

৫. ধূমপান পরিহার করতে হবে।
৬. ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।
৭. রক্তচাপ এবং সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে।
৮. শাক জাতীয় নয়, এমন খাবার খাওয়া কমাতে হবে।

৯. ত্রিশোর্ধ্ব সবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত।
১০. জীবনে সবকিছু নিখুঁত হবে, এমন ভাবার কারণ নেই।
১১. জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।
১২. জগিং করার চেয়ে হাঁটা ভালো।

১৩. জগিং করলে মানুষ দ্রুত ক্লান্ত হয়ে যায় এবং জয়েন্টে ব্যথা হয়।
১৪. অনিয়মিত খাদ্যাভ্যাস পরিহার করতে হবে।
১৫. হৃদযন্ত্রের জন্য সবচেয়ে ভালো খাবার ফল এবং সবজি।
১৬. হৃদযন্ত্রের জন্য যে কোন তেলই খারাপ।

১৭. নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে।
১৮. সুগার এবং কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা সম্পর্কে নিশ্চিত হতে হবে।
১৯. রক্তচাপ পরিমাপও জরুরি।
২০. হার্ট অ্যাটাক হলে রোগিকে প্রথমে শুইয়ে দিতে হবে।

২১. জিহ্বার নিচে একটি অ্যাসপিরিন ট্যাবলেট রাখতে হবে।
২২. অ্যাসপিরিনের পাশাপাশি একটি সরবিট্রেট ট্যাবলেটও রাখতে হবে।
২৩. দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ