শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ প্রাণ গেছে কমপক্ষে ১১ জনের। রোববার, রাতের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। আশঙ্কা-বাড়তে পারে প্রাণহানি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ হয় এ দুর্ঘটনা। নিলাই থেকে কুয়ালালামপুর বিমানবন্দরের দিকে যাচ্ছিলো বাসটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক বহনকারী বাসটি গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান ছয় বাংলাদেশি’সহ ৯ জন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও দু’জনের।

বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নিহতরা হলেন মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মমিন, আল আমিন, মোহাম্মদ রাকিব মহসিন, মোহাম্মদ গোলাম ও রামু চৌধুরী। আহতদের পুত্রজায়া সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, হতাহতরা সবাই এম.এ.এস কার্গো প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক শ্রমিক। দুর্ঘটনার সময় চালক-হেল্পারসহ মোট ৪৫ জন আরোহী ছিলেন বাসটিতে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ