শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ইমরান খানের কার্যালয়ে আগুন, কর্মচারীদের বের করার পর বের হলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজ দফতরে আগুন লাগার খবর পেয়ে আগে সহকর্মীদের বেরিয়ে যাওয়ার আদেশ দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার দুপুরের পর ইমরান খানের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় প্রধানমন্ত্রী ইমরান খান বোর্ড রুমে একটি বৈঠকে ছিলেন। আগুনের খবর পাওয়ার পরও তিনি বৈঠক ত্যাগ করেননি। খবর জিয়ো টিভির।

ধোঁয়া ছড়িয়ে যাওয়ার পর এ বিষয়ে তাকে জানানো হলে তিনি বলেন, অন্য কর্মকর্তা-কর্মচারীরা বের হওয়ার পর তিনি বের হবেন। প্রথমে অন্যদের বের করে তারপর ইমরান সেখান থেকে বের হন।

পাক প্রধানমন্ত্রী দফতরের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের ৬ষ্ঠ তলায় একটি বাথরুম থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। শর্টসার্কিট থেকে লাগা এ আগুন ওই তলা পেরিয়ে উপর তলায়ও ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

এ ঘটনায় প্রধানমন্ত্রী ইমরান খানসহ সবাই নিরাপদে রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ