শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ঝড়ে ভবনের দেয়াল ভেঙে ইমাম আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নে ঝড়ে একটি ভবনের অংশ ভেঙে পার্শ্ববর্তী মসজিদের ওপর পড়ে। এতে ওই মসজিদের ইমাম মাওলানা আব্দুল আলিম (৩২) আহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার বড়কুল ইউনিয়নের এন্নাতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাতেই তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা গেছে, মিজি বাড়ির দিদারুল আলম মিজি পাঁচ বছর ধরে প্ল্যান ছাড়াই দোতলা ভবন নির্মাণ কাজ করে রাখেন। প্রথম তলার কাজ শেষ হলেও দোতলার কাজ শেষ হয়নি। ভবনের দোতলা ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত হয়ে পড়েছে।

মাওলানা আব্দুল আলিম গনমাধ্যমকে বলেন, রাতে মসজিদের মধ্যে ঘুমিয়ে ছিলাম। ঝড়ের মাঝে অচমকা মিজি বাড়ির অসম্পূর্ণ ভবনের দেয়াল ধসে পড়ে। এতে মসজিদের টিনেরচাল ভেঙ্গে আমার মাথায় পড়ে। চিকিৎসক আমার মাথায় পাঁচটি সেলাই দিয়েছেন।

মিজি বাড়ির বাসিন্দা রাশেদ মিজি, কাউছার হামিদ ও রাজ্জাক মিজি জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ। ভবনের দুইপাশে টিনের ঘরের বসতি রয়েছে। এখন সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। যে কোনো মুহূর্তে ভবনটি ধসে পড়লে কয়েক পরিবারে প্রাণহানীসহ ব্যাপক ক্ষতি হতে পারে। বিষয়টি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

প্ল্যান করা হয়নি স্বীকার করে ভবনের মালিক দিদারুল আলমের পরিবারের পক্ষ থেকে বলা হয়, আর্থিক সংকটে ভবনের বাকি কাজ করা হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ