শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ছাত্রীকে আগুন দিয়ে হত্যাচেষ্টা: মাদরাসার অধ্যক্ষ বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রীর গায়ে আগুন লাগিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিরাজউদ্দৌলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ রোববার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিমের নেতৃত্বে তার কার্যালয়ে মাদরাসার গভর্নিং বডির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা ছাড়াও সভায় আরো ছয়টি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

সে সিদ্ধান্তগুলো হলো, ওই ছাত্রীর চিকিৎসা সহযোগিতার জন্য মাদরাসা তহবিল এবং শিক্ষকদের পক্ষ থেকে দুই লাখ টাকা অনুদান দেয়া, অগ্নিসংযোগকারী দুর্বৃত্তদের গ্রেফতার এবং আদালতে সোপর্দ করার জন্য মাদরাসার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা, মাদরাসার নিরাপত্তার জন্য দ্রুত সিসিটিভি স্থাপন করা, মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া, আলিম পরীক্ষা চলাকালে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা এবং পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং সভাপতি রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, গভর্নিং সদস্য, শিক্ষক প্রতিনিধি তিনজন ও অভিভাবক সদস্য দুই জন।

প্রসঙ্গত, শনিবার (৬ এপ্রিল) সকালে ওই মাদরাসার কেন্দ্রে আলিম পরীক্ষা দিতে গেলে সেই ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করা হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এরপর জেলা সদর হাসপাতাল, সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ছাত্রী এখন ঢামেকের বার্ন ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ