শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৫ জন। এ ঘটনায় আহত অন্তত ১৫ জন।

শনিবার (৬ এপ্রিল) ভোর ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার ভোর ৪টার দিকে কালিতলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ বাসযাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মমিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতে যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে বুড়িমারী যাচ্ছিল। পথিমধ্যে বালুয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ৫ জন নিহত হন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ