মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

অগ্নিঝুঁকিতে ৩৯ ভবন: ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকাসহ নারায়ণঞ্জ ও গাজীপুরের ৩৯টি ভবন চিহ্নিত করে, সেগুলো অগ্নিনিরাপত্তায় অতি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। সেই সঙ্গে কর্তৃপক্ষ ও সাধারণ জনগণকে এ বিষয়ে সতর্ক করে ভবনগুলোতে ব্যানারও টাঙিয়ে দিয়েছে দফতরটি।

সোমবার (০১ এপ্রিল) থেকে টাঙানো শুরু করা ফায়ার সার্ভিসের এসব ব্যানারে লেখা হয়েছে, ভবনটি অগ্নিঝুঁকিপূর্ণ। চিহ্নিত এসব ভবনের মধ্যে ঢাকার রয়েছে ২০টি, গাজীপুরের সাতটি এবং নারায়ণগঞ্জের ১২টি।

সংশ্লিষ্ট ভবনে ছাড়াও ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় ভবনগুলোর নাম লিখে লিখে জনগণকে সচেতন করে আরও ব্যানার টাঙিয়ে দেয়া হয়েছে। এসব ব্যানার দেখে দেখে অধিকাংশ মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ বলেন, আমাদের পরিচালিত জরিপে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত এবং এখনও ঝুঁকি নিরসনের উদ্যোগ নেওয়া হয়নি এমন সব মার্কেট, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, হাসপাতাল, শিল্পপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনায় এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এ কারণে জীবনের ঝুঁকি রয়েছে, এমন সব স্থাপনায় এই কার্যক্রম চালু থাকবে। চিহ্নিত এসব স্থাপনাতে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও কর্তৃপক্ষ নিরাপত্তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই ফায়ার সার্ভিস এ উদ্যোগ নিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ