শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

যশোরে হাসপাতাল কর্মচারীকে পুলিশের মারপিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোর জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে সাইকেল রাখা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এক কর্মচারীকে লাঠি দিয়ে মেরেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে এ ঘটনায় বিক্ষোভ করেছেন হাসপাতালের কর্মচারীরা। হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ রেখে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিক্ষোভ চলে।

পরে অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) গোলাম রব্বানী ঘটনাস্থলে এসে অভিযুক্ত পুলিশ সদস্যকে সদর কোর্ট থেকে পুলিশলাইনসে ক্লোজ করার ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হাসপাতালের প্রহরী পরিতোষ কুমার জানান, সকালে হাসপাতালের কাউন্টারের সামনে ডিউটি করছিলেন। সে সময় নারী-পুরুষ মিলিয়ে তিন শতাধিক লোক টিকিটের জন্য লাইনে ছিল।

পুলিশ কনস্টেবল বুলবুল তার স্ত্রীকে নিয়ে কাউন্টারে আসেন টিকিট কাটতে। তার সঙ্গে থাকা বাইসাইকেল কাউন্টারের পাশে রাখেন। সাইকেল সরাতে বলায় তিনি পরিতোষের ওপর ক্ষিপ্ত হন।

হাসপাতালের স্টাফ সরোয়ার কী হয়েছে জানতে চান। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার ওপরও চড়াও হন বুলবুল। একপর্যায় পরিতোষের হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে সরোয়ারকে পেটান পুলিশ সদস্য।

এদিকে কনস্টেবল বুলবুল বলেন, টিকিট কাটার সময় পাশে বাইসাইকেল রাখলে আমার সঙ্গে মারাত্মক দুর্ব্যবহার করা হয়। দুজনের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায় আমার পোশাক থেকে শোল্ডার টেনে ছিঁড়ে ফেলে তারা। এ সময় তাদের হাতে থাকা লাঠি দিয়ে আমি একটা বাড়ি মেরেছি।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু বলেন, হাসপাতালে সব সময় ভিড় লেগে থাকে। সে কারণে কয়েকজন গার্ড দিয়ে রেখেছি। ইতোপূর্বে ভ্রাম্যমাণ আদালত দিয়ে অভিযানও চালানো হয়েছে। আজ একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।

গোলাম রব্বানী বলেন, পুলিশ সদস্য বুলবুলকে ক্লোজ করে সদর কোর্ট থেকে পুলিশলাইনসে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ