শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

১২ এপ্রিল ঢাকায় আসছেন ময়মনসিংহ মেডিকেল পড়ুয়া ভুটানের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে চার দিনের সফরে ঢাকায় আসছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী লোতে শেরিং। আগামী ১২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন।

দুই রাষ্ট্রের মধ্যে বাণিজ্য, অভ্যন্তরীণ নদীপথ, স্বাস্থ্য ও কৃষি খাতে সহযোগিতা বৃদ্ধিই তার এই সফরের লক্ষ্য।

সফরকালে আগামী ১৩ এপ্রিল লোটায় শেরিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করবেন। বৈঠকের পর নৌ কার্গো চলাচল, স্বাস্থ্য ও কৃষি খাত বিষয়ক, অভ্যন্তরীণ নৌপথসহ বেশ কয়কটি দ্বিপাক্ষিক চুক্তি হবে বলে আশা করা হচ্ছে।

ওই দিন সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে তিনি হোটেল সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশ ভোজে যোগ দেবেন।

ভুটানের প্রধানমন্ত্রী লোটায় শেরিং সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তার সফর শুরু করবেন এবং এর পর তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হোটেল ইন্টার কন্টিনেন্টালে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিনে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এফবিসিসিআই নেতৃবৃন্দ সাক্ষাৎ করবেন।

ভুটানের প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ভুটানের প্রধানমন্ত্রী একই দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজে সফর করবেন।

লোতে শেরিং এমবিবিএস পাস করে বাংলাদেশেই জেনারেল সার্জারি বিষয়ে এফসিপিএস করেন। পরে দেশে ফিরে ২০১৩ সালে তিনি সিভিল সার্ভিস থেকে অব্যাহতি নিয়ে রাজনীতিতে যোগদান করেন। তিনি বাংলাদেশে ১০ বছর কাটিয়েছেন।

২০১৩ সালে সিভিল সার্ভিস থেকে অব্যাহতি নিয়ে রাজনীতিতে যোগ দেন। গত ১৫ সেপ্টেম্বর ভুটানে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে তার রাজনৈতিক ডিএনটি দল জয়লাভ করে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ