শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

রাঙ্গামাটিতে ৭ নিহতের খবর, নিশ্চিত নয় প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৩ এপ্রিল) সকালে গাইন্দ্যা ইউনিয়নের পিজক পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে পুলিশ প্রশাসন এ ঘটনার সত্যতা এখনও নিশ্চিত করেনি।

সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শেখ সাদেক। তিনি গণমাধ্যমকে জানান, আজ ভোরে আঞ্চলিক একটি দলের সঙ্গে আরাকান বিদ্রোহীদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ খুঁজছেন।

তবে পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর কবির বলেন, আমরা স্থানীয়দের থেকে এ সংবাদ পেয়েছি। এরপর রাজস্থলী থানা ওসিসহ পুলিশ সদস্যদের সেখানে পাঠানো হয়।তারা ঘটনাস্থলে গিয়ে কোন মরদেহ পায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ