শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ক্রাইস্টচার্চের হত্যাকাণ্ড মুসলমান অভিবাসনের পরিণতি: অস্ট্রেলীয় সিনেটর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ভয়াবহ জঙ্গি হামলা চালিয়ে ব্যাপক হত্যাকাণ্ড মুসলমান অভিবাসনের পরিণত’ বলে বিতর্কিত মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার একজন উগ্রডানপন্থী সিনেটর।

ফ্রেসার অ্যানিং নামের ওই সিনেটরের এ বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করেছে দেশটির পার্লামেন্ট সদস্যরা। তবে নিজের দৃষ্টিভঙ্গির জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেছেন তিনি। -খবর এএফপির

দেশটির বড় ও ছোট দলগুলোর রাজনীতিবিদদের একটি দল কুইন্সল্যান্ডের এ সিনেটরের মন্তব্যে সেন্সর আরোপ করতে সিনেটের উচ্চকক্ষে কণ্ঠভোটের আয়োজন করেন।

সিনেটের রক্ষণশীল লিবারেল-ন্যাশনাল সরকারের নেতা ম্যাথিয়াস কোরম্যান বলেন, ফ্রেসার আনিংয়ের মন্তব্য কুৎসিত ও বিভক্তি সৃষ্টিকারী। যেকোনো কারও জন্য তারা ভয়ঙ্কর ও অগ্রণযোগ্য। সিনেটের এই এক ব্যক্তির ক্ষেত্রেই এমনটি প্রযোজ্য।

সিনেটের বিরোধীদলীয় নেতা লেবার পার্টির পেন্নি ওয়াং বলেন, বিদ্বেষ প্রচার ও উগ্রমতাদর্শের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার করতেই এ সেন্সর আরোপের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, যারা অসহনীয়তা ও ঘৃণা ছড়াতে চাচ্ছেন এবং গণতান্ত্রিক মূল্যবোধকে নস্যাৎ করতে চেষ্টা করছেন, আমাদের অবশ্যই তাদের ত্যাজ্য করতে হবে।

তার মতে, বাকস্বাধীনতা ও বিদ্বেষ প্রচারের মধ্যে সুস্পষ্ট ফারাক আছে। বাকস্বাধীনতা আমাদের গণতন্ত্রের বৈশিষ্ট্য আর ঘৃণার প্রচার হচ্ছে গণতন্ত্রের ওপর হামলা।

২০১৭ সালে আনুপাতিক ভোটিং ব্যবস্থায় বিজয়ী হয়ে সিনেট সদস্য হন ফ্রেসার আনিং।

উল্লেখ্য, ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে জুমার নামাজের পর সন্ত্রাসী হামলায় ৫০ জন মুসল্লি শাহাদাত বরণ করেন। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ