শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

‘মালিকপক্ষ ও রাজউকের নকশা মিলিয়ে দেখব কোন ত্রুটি আছে কিনা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্য এবং গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির বলেছেন, রাজউক কোন বিধিমালায় বনানীর লাগোয়া ভবনগুরো নির্মাণের অনুমতি দিয়েছে তা তদন্ত করে দেখব।

আজ সোমবার বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে এসে তিনি একথা বলেন।

কাজী গোলাম নাসির বলেন, মালিকপক্ষ আমাদের কাছে যে নকশা দিয়েছে, বাস্তবে তার সামঞ্জস্য আছে কি না, তা দেখতে আমরা এসেছি। রাজউকের নকশা আমরা এখনো হাতে পাইনি। পেলে দুই নকশা মিলিয়ে দেখব, কোনো ত্রুটি-বিচ্যুতি আছে কিনা।

তিনি আরও বলেন, ‘বনানীর ১৭ নং রোডে এফআর টাওয়ারের পাশে ১০টি ভবন একেবারে লাগোয়া। এভাবে গায়ে গায়ে লাগিয়ে ভবন নির্মাণের আইন নিয়েও উঠেছে প্রশ্ন।

উল্লেখ্য, ২৮ মার্চ বনানীর ১৭ সড়কের এফআর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

এ ঘটনায় গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক, ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও আইইবি পৃথক তদন্ত কমিটি গঠন করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ