শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নওগাঁয় আবারো উদ্ধার হলো বিরল প্রজাতির নীলগাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁর পত্নীতলা উপজেলার নিরমইল ইউনিয়নের হোকমাপুর গ্রাম থেকে একটি বিরল প্রজাতির নীলগাই (বন গরু) উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকালে আব্দুল মজিদ নামের এক কৃষক ধানক্ষেতে পানি দেয়ার জন্য  জমিতে গেলে নীলগাইটি দেখতে পান।

তিনি সাথে সাথে এলাকাবাসীকে সংবাদ দিলে নীলগাইটিকে ধরতে উৎসুক জনতা ধাওয়া করেলে নীলগাইটি ছুটে পালালে পত্নীতলা উপজেলার হোকমাপুর কানুপাড়া এলাকায় হোকমাপুর গ্রামের এমরান, জামান, আলম, সাদ্দামসহ আরো অনেকে নীলগাইটি আটক করেন এবং নিরমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে সংবাদ দেন।

সংবাদ পেয়ে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ তার ইউপি সদস্য ও গ্রামপুলিশ নিয়ে গ্রামবাসীর সহযোগিতায় হোকমাপুর গ্রাম থেকে নীলগাইটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

খবরটি ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে নীলগাইটিকে এক পলক দেখার জন্য।

পত্নীতলা বন কর্মকর্তা আব্দুল হাকিম জানান, সংবাদটি পেয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। স্যার রাজশাহী বণ্যপ্রাণী অধিদফতরে সংবাদ দিয়েছেন। রাজশাহী থেকে নীলগাইটি নেয়ার জন্য একটি টিম আসতেছে।

এ বিষয়ে নিরমইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বিষয়টি পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। তিনি রাজশাহী বিভাগীয় ফরেস্ট ও বন্যাপ্রাণী কর্তৃপক্ষকে জানিয়েছেন। এবং নীলগাইটি রাষ্ট্রীয় সম্পদ হিসেবে সংরক্ষণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ