শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভোট কেন্দ্রে যেতে মসজিদের মাইকে আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। এ ধাপে দেশের ১০৭টি উপজেলার ভোট হচ্ছে।

এদিকে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রে যেতে মসজিদের মাইকে ভোটারদের আহ্বান করা হয়।

রোববার উপজেলার রাধানগর এলাকার মসজিদের মাইকে সকাল সাড়ে ৯টায় এ আহ্বান জানানো হয়।

মাইকে এ বলা হয়, মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আপনারা সবাই কেন্দ্রে ভোট দিতে যান।

এদিকে মুগারচর কেন্দ্রে এসে বেলা ১০ টায় দেখা যায়, ভোটার উপস্থিতি তেমন নেই। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ