শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

ব্যবহারের উপযোগী নয় এফ আর টাওয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার বনানীতে আগুনে ক্ষতিগ্রস্ত এফ আর টাওয়ার কিছুটা হেলে পড়েছে তাই ভবনটি ব্যবহারের উপযোগী নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আজ দুপুরে এফ আর টাওয়ার পরিদর্শন শেষে বুয়েট ও রাজউকের সমন্বয়ে গঠিত তদন্ত টিমের সদস্য, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী সাংবাদিকদের একথা বলেন।

অধ্যাপক মেহেদী বলেন, দুর্ঘটনায় এফ আর টাওয়ার কিছুটা হেলে পড়েছে। ভবনের ভেতরের কলাম ও স্ল্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ঠিক করতে অন্তত পাঁচ মাস লাগবে।ভবনে জরুরি নির্গমন পথ ছিল খুবই অপ্রশস্ত। একটি ফ্লোরে ফায়ার ডোর ছিল। আরও বেশ কিছু জায়গায় ত্রুটি রয়েছে। এগুলো সংশোধন ছাড়া ভবনটি ব্যবহার করা যাবে না।

রাজউকের প্রধান প্রকৌশলী আব্দুল লতিফ হেলালী বলেন, ১৮ তলা ভবনটি ২৩ তলা করায় কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তা খতিয়ে দেখতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন অধ্যাপক, রাজউকের প্রধান প্রকৌশলী ও সচিব (উন্নয়ন) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ