শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

'ভবনে অগ্নি-নিরাপত্তা যাচাইয়ে অভিযান চলবে ১৫ দিন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বহুতল ভবনে অগ্নি-নিরাপত্তা যাচাইয়ে রোববার (৩১ মার্চ) থেকে ১৫ দিন অভিযান চলবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

আগুনে ক্ষতিগ্রস্ত গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেট পরিদর্শনে এসে তিনি একথা জানান।

এ সময় তিনি আরো জানান, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত স্থায়ীভাবে অভিযান চালাবে।

তিনি বলেন, ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজার এটা পরিকল্পিত ইমারত না। যার ফলে এখানে বিদ্যুৎ নির্বাপকের ব্যবস্থা অন্যান্য ব্যবস্থার কোনো রেকর্ড নেই। আমরা আগামী কাল থেকে পরিকল্পিতভাবে রাজউকের নেতৃত্বে ঢাকার সকল বহুতল ভবনকে চিহ্নিত করবো।

তিনি আরও বলেন, কোনটা পরিকল্পনার বাইরে, কোনটা নিয়ম অনুযায়ী অগ্নিনির্বাপক, সিঁড়ির ব্যবস্থা বা গ্যারেজের ব্যবস্থা আছে কিনা সেগুলো চিহ্নিত করবো। এরসাথে যারা জড়িত থাকবে সেটা মালিক, ডেভেলপার, বা রাজউকের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ