শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বেগমগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা-মেয়েসহ চার জন নিহত হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন আহত দুইজনের অবস্থা গুরুতর।

আজ শনিবার বিকেল ৩টার দিকে মাইজদী-চৌমুহনী সড়কের একলাশপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে নোয়াখালীগামী সুগন্ধ্যা দ্রুতযান সার্ভিসের যাত্রীবাহী বাস বিকেল ৩টার দিকে একলাশপুর এলাকায় আসলে জেলা শহর মাইজদী থেকে চৌমুহনীগামী সিএনজিচালিত অটোরিকশা পাশ কাটিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কা লেগে অটোরিকশা দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলে মা-মেয়েসহ তিন জন নিহত হয়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন নিহত হয়। নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে।

নিহত চার জন হলেন- বেগমগঞ্জের মুজাহিদপুরের খোদেজা ও তার মেয়ে পলি, নোয়াখালী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র শাকিব ও সোনাইমুড়ি উপজেলার ইব্রাহীম রাজু। আহত দুই জন হলেন নিহত খোদেজার ছেলে রনি ও সিএনজি চালক নোয়াখালী সদরের মাসুদ আলম।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, দুই নারীসহ তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুই জন ভর্তি আছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ