শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

চতুর্থ ধাপে কমিশন ১২৭টি উপজেলায় নির্বাচন সম্পন্ন করতে তফসিল ঘোষণা করে ইসি। কিন্তু আইনি জটিলতা, অনিয়ম ও সহিংসতার কারণে ইতোমধ্যে ছয়টি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে।

এগুলো হলো, কুমিল্লার বড়ুরা, ময়মনসিংহের ত্রিশাল, ফেনীর ছাগলনাইয়া, পিরোজপুরের মঠবাড়িয়া, নোয়াখালীর কবিরহাট ও খুলনার ডুমুরিয়া। ফলে এ ধাপে ১২১ উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১৫ উপজেলায় সবাই ভোট ছাড়াই নির্বাচিত। আপাতত ১০৬ উপজেলায় ভোট হতে পারে।

এ দিকে, শুক্রবার সকালে প্রার্থীদের সব ধরনের প্রচারণা শেষ হয়েছে। মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিন স্তরের নিরাপত্তায় পুলিশ-আনসার সদস্যদের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও গ্রামপুলিশ দায়িত্ব পালন করছে।

মাঠে রয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এধাপেও কয়েকটি উপজেলায় ইভিএমে ভোট নেয়া হবে।

নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ জানিয়েছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ভোটের সব প্রস্তুতি শেষ। কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে তাত্ক্ষণিক প্রত্যাহার এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আইএ