শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

সাহাবি জনপদে গড়ে উঠুক শিক্ষার নগরী: খতিব তাজুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মাত্র আটান্ন  বছর পর বাংলাদেশের লালমনিরহাটে গড়ে ওঠা সাহাবী মসজিদের জুমার নামাজের খুতবায় বিশিষ্ট আলেম লেখক ও গবেষক খতিব তাজুল ইসলাম বলেছেন, সাহাবিদের পদধন্য এ নগরী হয়ে উঠুন শিক্ষার কেন্দ্র।

তিনি বলেন, আমাদের সৌভাগ্য বাংলাদেশে রাসুল সা. এর যুগের মাত্র আটান্ন বছর পরই সাহাবীরা এসেছেন এবং মসজিদ কায়েম করেছেন। আমাদের উচিত একে সংরক্ষণ করা এবং এ নগরীকে শিক্ষার নগরী হিসেবে গড়ে তোলা।

আজ (২৯ মার্চ) আননুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান খতিব তাজুল ইসলাম, লালমনিরহাট সফরে সাহাবী মসজিদে জুমার খুতবায় তিনি এসব কথা বলেন।

৬৯ হিজরি ৬৮৯-৯০ সনের এ মসজিদটিকে তারা পুনর্ণিমাণ ও এলাকায় শিক্ষার বিস্তারে বেশ কিছুদিন ধরেই কাজ করছে এ এলাকায়।

লোকমুখে হারানো মসজিদ নামে খ্যাত উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলা সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস এলাকায় মসজিদটির অবস্থান।

মসজিদটিতে পাওয়া শীলালিপিতে জানা যায়, এটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মাত্র আটান্ন  বছর পরই গড়ে উঠেছে।

ধারণা করা হয়, মহানবীর সা. জন্মগ্রহণের ৫০ বছর পরেই বাংলাদেশে ইসলাম ধর্মের আবির্ভাব হয়। লালমনিরহাট জেলায় আনুমানিক ৬২০ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ইসলামের আবির্ভাব ঘটেছিল।

লালমনিরহাটে মসজিদটির যে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে- এতে কালেমা তায়্যিবা ও ৬৯ হিজরি লেখা রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ