শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

বনানীতে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষণ উদ্ধার অভিযান ও আহতদের যথাযথ চিকিৎসার বিষয়টি মনিটরিং করছেন এবং কর্তৃপক্ষকে আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন

প্রধানমন্ত্রী এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা জানার সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনীসহ সকল আইন প্রয়োগকারী সংস্থাকে ফায়ার সার্ভিস এর সঙ্গে সমন্বয় করে অগ্নি নির্বাপন ও উদ্ধার অভিযানে কাজ করার নির্দেশ দেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর পনে একটার দিকে ২১ তলা ভবনের ৯ তলায় এ আগুন লাগে। এরপর আগুন ছড়িযে পড়ে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ