শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মাদারীপুরে মাহফিলের বাস উল্টে নিহত ৭; আহত অর্ধশত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরে মাহফিলের যাত্রী বহনকারী একটি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে সাত মুসল্লি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত অর্ধশত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাবি হাওলাদার (৫০), আব্বাস খান (৩২), হাসিয়া বেগম (৬৫), হাসান (১৪), আক্কাস (৪০), নয়ন (২৭), সায়েম (২৫)। এদের সবার বাড়ি মাদারীপুর সদর উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ফরিদপুরের চন্দ্রপাড়া এলাকায় মাহফিল শেষে মাদারীপুর সদরের ভাঙ্গাব্রিজ এলাকায় ফিরছিলেন মুসল্লিরা। ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে চারজন নিহত হয়।

হাসপাতালে নেয়ার পরে মারা যায় আরো তিনজন। এতে আহত হয় অন্তত অর্ধশত।

খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় সাতজন নিহত হলেও এর সংখ্যা বাড়তে পারে।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আহত আছেন অর্ধশত। নিহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের চিকিৎসা চলছে বলে জানান ওই চিকিৎসক।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ