শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের  ‘পাকিস্তানকে আরও জোরালো ও সুনির্দিষ্ট জবাব দেবে কাবুল’ আফগানরা অস্ত্র ফেলে পিছু হটছে : তাতার রমজানে সংঘাতে দুই মুসলিম দেশ, উদ্বিগ্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’ নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান  ‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’  ‘দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে’ আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাও জরুরি: মাওলানা ফজলুর রহমান

মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। দেশে যেন মাদক না আসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত রেখেছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

আজ সকালে র‌্যাবের সদর দফতর কুর্মিটোলায় র‌্যাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

জলদস্যু, বনদস্যুসহ বিভিন্ন অপরাধীদের উদ্দেশে তিনি বলেন, সমাজবিরোধী কাজ থেকে স্বাভাবিক জীবনে ফিরলে সরকার সার্বিক সহায়তা করবে। পাশাপাশি অন্যায়কারীর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের জীবন যেন শান্তিপূর্ণ হয়, তারা যেন শান্তিতে বসবাস করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। দেশের জনগণের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ