শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী আদনান হোসেন আরমান (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন।

আজ বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার খিলবাইছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আদনান সদর উপজেলার মির্জাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আরমানসহ তিনজন মোটরসাইকেলে খিলবাইছা রোডে এলে একটি সিএনজিচালিত অটোরিকশা সামনে থেকে তাদের ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে।

নিহত আরমানের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ