রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

আল্লামা জুনায়েদ বাবুনগরীর জন্য ২০ মিনিট অপেক্ষা বিমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, দারুল উলূম হাটহাজারীর সহযোগি মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর সম্মানার্থে ২০ মিনিট অপেক্ষা করে ছাড়লো চট্টগ্রাম থেকে ঢাকাগামী বেসরকারি একটি বিমান।

আল্লামা জুনায়েদ বাবুনগরীর একান্ত সহকারি ইনআমুল হাসান ফারুকী জানান, আজ বাদ জুহর ঢাকায় খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দেয়ার জন্য চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হই, কিন্তু পথে ট্রেনের বগি লাইন থেকে ছিটকে যাওয়ায় বিশাল জ্যামে আটকে যাই।

অনেক চেষ্টা করেও যথাসময়ে এয়ারপোর্টে পৌঁছাতে পারছিলাম না। এদিকে সময় বিশ মিনিট। হুজুর দোয়া শুরু করলেন। এয়ারলাইন্সে কল দিলাম হুজুরের অবস্থার কথা জানালাম।

তিনি আরও বলেন, নির্ধারিত বিমান পাবো না মনে করে পরের ফ্লাইটের খবর নিয়ে ওয়েটিংয়ে রাখা হলো অগ্রিম টিকেট। বিমানবন্দরে যখন পৌঁছলাম তখন দেরি হয়ে যায়।

কিন্তু আল্লাহর শোকর ২০ মিনিট অপেক্ষার পর আমাদের সঙ্গে নিয়েই যাত্রা করে বিমানটি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ