শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ঝালকাঠিতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় তৌহিদুল ইসলাম (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মোটরসাইকেলের অন্য দুই আরোহী আহত হয়েছেন। তাদের বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে ভান্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদ উপজেলার পশ্চিম চারাখালি গ্রামের শাহ আলমের ছেলে।

রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, বাইপাস এলাকার টিএন্ডটি সড়কের সামনের সড়ক থেকে ৩ আরোহী বহনকারী মোটরসাইকেলটি আঞ্চলিক মহাসড়কে ওঠার সময় ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী শতাব্দী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আরোহী শাকিল ও হাবিবুর রহমানকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়।

পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ