শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার সময় কুমিল্লার সদর দক্ষিণে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে রিয়া সাহা (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন আরও পাঁচ শিক্ষার্থী। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সোয়া ৯টায় কুমিল্লার সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত রিয়া সাহা সদর দক্ষিণের বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় প্রতিবাদে সড়ক অবরোধ করে এলাকাবাসী বিক্ষোভ করেছেন।

সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ছাড়া কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে।

আরএম/